মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্বাচন কমিশনের অনৈতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় মন্ত্রী অরূপ বিশ্বাস - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্বাচন কমিশনের অনৈতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় মন্ত্রী অরূপ বিশ্বাস

 


দি নিউজ লায়ন;   তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্বাচন কমিশনের অনৈতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার শিলিগুড়িতে  হেড পোষ্ট অফিসে ধর্ণা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিরপেক্ষহীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন বিজেপির একটি হাতিয়ার হয়ে উঠেছে।


 অনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার ষড়যন্ত্র করছে কমিশন। তারা শুধু তৃনমূলকে দেখতে পাচ্ছে আর কাউকে নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। তৃনমূল ফের বিপুল ভোট নিয়ে বাংলায় আসছে। আর দীলিপ ঘোষ,রাহুল সিনহার বিরুদ্ধে আই ওয়াশ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে করলে প্রধান মন্ত্রী, অমিত শাহকে নিষেধাজ্ঞা জারি করা উচিত। তারা বারবার এসে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। 


অন্যদিকে তিনি বলেন দিদির সঙ্গেই আছে মানুষ। বিজেপি বাংলাকে শশ্মানে পরিণত করতে চাইছে। দ্রুত এমন দিন আসবে ক্রিকেটে যেমন থার্ড আম্পেয়ার থাকে ঠিক তেমনি নির্বাচন কমিশনকে দেখভালের জন্য সেদিন আসছে যখন পর্যবেক্ষক থাকবেন। এদিন তার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তৃনমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.